প্রশ্নোত্তর
উত্তর না পেলে হেল্পলাইনে ফোন করুন
কারা অংশ নিতে পারবেন?
এই দৌড় শুধুমাত্র পুরুষ অংশগ্রহণকারীদের জন্য। দুটি ক্যাটাগরি আছে: ৭.৫ কিলোমিটার আর ৫ কিলোমিটার।
রেজিস্ট্রেশন ফি কত?
দুই ক্যাটাগরিতেই ৫০০ টাকা।
ফি কীভাবে পাঠাব?
বিকাশে 01718-350667 (পার্সোনাল) নম্বরে Send Money করুন। তারপর রেজিস্ট্রেশন ফর্মে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটি আর ট্রানজ্যাকশন আইডি (TrxID) লিখুন।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে?
৫ ডিসেম্বর ২০২৬।
অনলাইনে না পারলে কী করব?
অফলাইনে রেজিস্ট্রেশন করা যায় রমনি কসমেটিকস (স্কুল রোড, জালালপুর) আর ফয়ছল মিষ্টি ঘরে (জালালপুর বাজার), দোকান খোলা থাকার সময়ে। হেল্পলাইন: 01718-350667।
দৌড় কবে, কোথায়?
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ৬:৩০। শুরু আর শেষ জালালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
কিটে কী কী থাকছে?
প্রিমিয়াম ফিনিশার মেডেল, প্রিমিয়াম ইভেন্ট টি-শার্ট, রানার বিব, সনদপত্র আর উপহার। সাথে ট্র্যাকে পানি, খাবার ও পানীয়, চিকিৎসা সহায়তা, ফটো সেশন, গাড়ি পার্কিং, ব্যাগ ড্রপ আর স্বেচ্ছাসেবক সহায়তা।
রেজিস্ট্রেশন হয়েছে কি না কীভাবে জানব?
স্ট্যাটাস পাতায় রেজিস্ট্রেশন আইডি আর মোবাইল নম্বরের শেষ ৪ সংখ্যা দিন। ফি যাচাই হয়ে কনফার্ম হলে সেখানে আপনার BIB নম্বর দেখাবে।